আদেশ প্রতিপালনে অনীহা, কর্মকর্তা-কর্মচারীদের মাউশি ডিজির হুঁশিয়ারি

২৩ আগস্ট ২০২২, ১০:২২ PM
অধ্যাপক নেহাল আহমেদ

অধ্যাপক নেহাল আহমেদ © ফাইল ছবি

বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কতিপয় কর্মকর্তা-কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ প্রতিপালনে অনীহা প্রকাশ করছিলেন। তাদের সতর্ক করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমেদ।

ডিজির নিজ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি হুঁশিয়ারি চিঠি মঙ্গলবার (২৩ আগস্ট) সংশ্লিষ্ট সব শিক্ষা কর্মকর্তা, অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও সাপ্তাহিক ছুটি দুইদিন

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কতিপয় কর্মকর্তা কর্মচারীকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ প্রতিপালনে অনীহা প্রকাশ করতে লক্ষ্য করা যাচ্ছে। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯ এর ৩০এ’র (সি) অনুসারে কোনো সরকারি কর্মচারী সরকার বা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা আদেশ পরিবর্তন, বদলানো, সংশোধন বা বাতিলের জন্য অনুচিত প্রভাব বা চাপ প্রয়োগ করতে পারবেন না।

আদেশ অমান্যকারীদের হুঁশিয়ারি করে বলা হয়, আচরণবিধির ব্যত্যয় ঘটিয়ে কোনো কর্মচারী এরূপ আচরণ করলে তা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯ এর ৩২ অনুচ্ছেদ অনুসারে অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং তিনি উক্ত বিধিমালার আওতায় অসদাচরণের দায়ে অভিযুক্ত হবেন।

উল্লিখিত আচরণ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হলো।

ট্যাগ: মাউশি
রামিসাকে ধর্ষণের পর হত্যা: আদালতে স্ত্রীসহ সোহেল রানা, চার্…
  • ০১ জুন ২০২৬
সাত বিভাগে ১২টা থেকে ৩টার মধ্যে তাপমাত্রা বেশি থাকার সতর্কব…
  • ০১ জুন ২০২৬
পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রেসিডেন্ট, ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ…
  • ০১ জুন ২০২৬
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর
  • ০১ জুন ২০২৬
আমার রক্তের সম্পর্কের কেউ কখনও নির্বাচন করতে পারবে না: সাইয়…
  • ০১ জুন ২০২৬
চার যানবাহনের চতুর্মুখী সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত ১০
  • ০১ জুন ২০২৬