২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের স্থগিত অ্যাসাইনমেন্ট ফের চালু

১০ আগস্ট ২০২১, ০৯:১৮ AM
এইচএসসি পরীক্ষার্থীদের স্থগিত থাকা অ্যাসাইনমেন্ট কার্যক্রম ফের চালুর সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষার্থীদের স্থগিত থাকা অ্যাসাইনমেন্ট কার্যক্রম ফের চালুর সিদ্ধান্ত © ফাইল ফটো

করোনাভাইরাসের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের স্থগিত থাকা অ্যাসাইনমেন্ট কার্যক্রম ফের চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে যথারীতি চলমান থাকবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সোমবার (৯ আগস্ট) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে মাউশি।

আদেশে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম ১৪ জুন থেকে চালু হয়। ইতোমধ্যে গ্রীড ভিত্তিক ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। কোভিড-১৯ জনিত সংক্রমণ রোধে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের কারণে এ অ্যাসাইনমেন্ট কার্যক্রম গত ২৪ জুলাইয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়। বর্তমানে সরকার কর্তৃক কোভিড ১৯ অতিমারি জনিত বিধি নিষেধ ১১ আগস্ট ২০২১ তারিখ থেকে শিথিল করা হয়েছে।

“এমতাবস্থায়, কোভিড-১৯ অতিমারি জনিত বিধি নিষেধ শিথিল করায় ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি কর্তৃক প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা প্রতিপালনপূর্বক ১১ আগস্ট থেকে যথারীতি চলমান থাকবে।”

এর আগে গত ২৪ জুলাই এক অদেশে মাউশি জানায়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ড (এনসিটিবি) প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম গত ১৪ জুন থেকে চলমান। ইতোমধ্যে গ্রেডভিত্তিক চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। কোভিড-১৯ জনিত সংক্রমণ রোধে সররকার আরোপিত বিধিনিষেধের কারণ এ অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬
পে-স্কেল প্রজ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি…
  • ৩১ জুলাই ২০২৬