এইচএসসি ও জেএসসি পরীক্ষার তারিখ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

১৭ আগস্ট ২০২০, ০২:৫৫ PM

এইচএসসি ও জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেছেন, এটা গোপন কোনো বিষয় না। এটা নিয়ে গুজব ছড়ানোর কোনো যৌক্তিকতা ও ভিত্তি থাকা উচিত না। সিদ্ধান্ত হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহবুব হোসেন।

তিনি বলেন, এইচএসসি একটি পাবলিক পরীক্ষা, এর সঙ্গে আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থীর জীবন জড়িত। এটা নিয়ে যদি আমরা গুজব ছড়িয়ে বিভ্রান্ত তৈরি করি, আমি বলবো যে সমাজের প্রতি শিক্ষার্থীদের প্রতি যে দায়বদ্ধতা আছে সেটির বড় ধরনের ব্যত্যয়।

আমি অনুরোধ করেন, দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা না পাওয়া পর্যন্ত গুজব বা কোনো মন্তব্য করবেন না। সচিব বলেন, শিক্ষামন্ত্রী সুস্পভাবে বলেছেন আমরা যখনই পরীক্ষা নেব, দুই সপ্তাহের নোটিশ দিয়ে সবাইকে জানাবো।

নভেম্বরে আসন্ন জেএসসি পরীক্ষা নিয়ে সচিব বলেন, আমরা যখনই পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নেব, তখনই আপনাদের জানাবো। তিনি বলেন, শুধু জেএসসি না, অন্যান্য পরীক্ষার ব্যাপারে আমাদের বিশেষজ্ঞারা যে পরামর্শ দিয়েছেন সেগুলো পর্যালোচনা করে আমরা উপযুক্ত সময়ে ঘোষণা করবো আমরা কী করতে যাচ্ছি।

ঢামেক হাসপাতাল ম্যানেজিং কমিটির সভাপতি  মির্জা আব্বাস
  • ৩১ জুলাই ২০২৬
মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থানগুলো সংরক্ষণ করা হবে: প্রতি…
  • ৩১ জুলাই ২০২৬
দাবি মেনে নিলো প্রশাসন, ১১ দিন পর ক্লাস-পরীক্ষায় ফিরছেন খুব…
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশ ব্যাংকের অধীনে বিভিন্ন ব্যাংকে ৩২০ পদে বড় নিয়োগ, আ…
  • ৩১ জুলাই ২০২৬
শিগ্‌গিরই আসছে ছাত্রদলের নতুন কমিটি
  • ৩১ জুলাই ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ওয়ান-টাইম প্লাস্টিকের বোতল ব্যবহারে নিষেধ…
  • ৩১ জুলাই ২০২৬