একাদশে শ্রেণিতে প্রথম ধাপে ভর্তি শেষ হচ্ছে আজ, ক্লাস শুরু কবে

২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ PM
 একাদশে ভর্তি

একাদশে ভর্তি © টিডিসি ছবি

একাদশ শ্রেণিতে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)। নির্বাচিত শিক্ষার্থীদের আজকের মধ্যেই কলেজে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে হবে। আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

প্রথম ধাপে ভর্তি শেষে দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন শুরু হবে আগামী রোববার (২৭ সেপ্টেম্বর)। এ ধাপে আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর।

দ্বিতীয় ধাপেও শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে। কলেজে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের ৩ অক্টোবর রাত ৮টার মধ্যে কলেজ নিশ্চায়ন করতে হবে।

দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬