নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ PM
নটর ডেম কলেজের ভর্তির পরীক্ষা

নটর ডেম কলেজের ভর্তির পরীক্ষা © ফাইল ফটো

নটর ডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলেজের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। আগামীকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) উত্তীর্ণরা ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু প্রার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএ ও ভর্তির লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের সোমবার ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী বিজ্ঞপ্তির সময়সূচি অনুসারে নির্দিষ্ট কক্ষে উপস্থিত থাকতে বলা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে কলেজ গেইটে উপস্থিত থাকতে হবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে এবং মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার মধ্যে কলেজ ওয়েবসাইটে (ndc.edu.bd) প্রকাশ করা হবে।

মৌখিক পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে
১) ভর্তি আবেদনের প্রবেশপত্র; ২) এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড; ৩) এসএসসি মূল প্রবেশপত্র; ৪) এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/মার্কশীটের ইন্টারনেট প্রিন্ট কপি ও সহশিক্ষা কার্যক্রমের সনদ (যদি থাকে)।

ফ্যাসিস্টরা আর দু-তিন বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিবন্ধনের ভাইভার নম্বর বাড়তে পারে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অ্যামচ্যামের ৩০ বছর: ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, পথচলার উদযাপন,…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অযোগ্যতা প্রকাশ্যে চলে আসার আশঙ্কাই ‘শিক্ষক মূল্যায়ন’ প্রক্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাডেমিক সংকট নিরসনে ১৩ দফা দাবি, জাকসুর অবস্থান কর্মসূচি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9