ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের মারামারি, কয়েকজন আহত

০৪ আগস্ট ২০২৬, ০৬:৪৫ PM
ঢাকা কলেজের সামনের পরিস্থিতি

ঢাকা কলেজের সামনের পরিস্থিতি © সংগৃহীত

ঢাকা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। এরপর বেলা সাড়ে ৫টার দিকেও ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ দুপুরে কলেজের গ্যালারি-২ তে শহীদ পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভায় আয়োজন করা হয়েছিল। শাখা শিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে ৫/৬ গ্যালরি ডেকেরেশনের কাজ করছিল। এমন সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০/২৫ জন ছাত্রদলের নেতাকর্মীরা এসে অতর্কিত আব্দুল মালেকসহ অন্যান্যদের মারধর করে। পরে তাকে চিকিৎসার জন্য পপুলার মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার জেরে বিকেলে ঢাকা কলেজে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্য মারামারি হয়। এখন ছাত্রদলের নেতা–কর্মীরা ক্যাম্পাসের বাইরে মূল সড়কে মিছিল করছেন। আর ছাত্রশিবিরের নেতা–কর্মীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন।

বেলা সাড়ে তিনটার দিকে নিউমার্কেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এরপর বেলা সাড়ে ৫টার দিকে দেখা যায়, কলেজে অবস্থান নিয়েছে ছাত্রদল। আর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঢাকা কলেজ, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল ও শিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন। তিনি বলেন, ক্যাম্পাসের ভেতরে পুলিশ থাকে না। খবর পেয়ে পুলিশ সেখানে গেছে।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬