শুধু সনদ নয়, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে: বাউবি ভিসি

২১ জুন ২০২৬, ১০:৪৭ PM
নবীন-বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নবীন-বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প কলেজ ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স, মোহাম্মদপুর, ঢাকা এর বর্ণাঢ্য আয়োজনে নবীন-বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ, শুভেচ্ছা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি ) এর উপাচার্য ও ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় বা কলেজ জীবনে পদার্পণ একজন শিক্ষার্থীর জীবনে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন ও নতুন দায়িত্ববোধের সূচনা করে। এই নবীন বরণ কেবল আনুষ্ঠানিক স্বাগত নয়; এটি জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, সৃজনশীলতা ও আত্মোন্নয়নের এক নতুন অভিযাত্রায় শামিল হওয়ার অঙ্গীকার। উচ্চশিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন বা সনদ লাভে সীমাবদ্ধ নয়; বরং একজন শিক্ষার্থীকে দক্ষ, মানবিক, সৃজনশীল, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এর মূল লক্ষ্য। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে; প্রযুক্তি, উদ্ভাবন, জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়ে শিক্ষার্থীদের নিজেদেরকে সময়োপযোগী জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। 

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, "পাঠ্যপুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে নিজেদের চিন্তাশক্তি, নেতৃত্বগুণ, গবেষণা মানসিকতা, নৈতিকতা ও সহমর্মিতার চর্চা করতে হবে। সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা, সেবামূলক উদ্যোগ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব পরিপূর্ণতা লাভ করে। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, অধ্যবসায়, সময়ানুবর্তিতা এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের ভবিষ্যৎ নির্মাণে মনোনিবেশ করার আহ্বান জানান।

অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স দীর্ঘদিন ধরে নারীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন, পারিবারিক ও সামাজিক নেতৃত্ব বিকাশ এবং জীবনঘনিষ্ঠ জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা শুধু একাডেমিক জ্ঞানই অর্জন করবে না; বরং জীবন ব্যবস্থাপনা, সৃজনশীলতা, পেশাগত সক্ষমতা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার মানসিকতাও অর্জন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য।

বক্তব্যের শেষে অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান নবীন শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে, অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যেতে এবং নিজেদের মেধা, মনন ও সৃজনশীলতাকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, 'আজকের নবীনরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার কারিগর।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞান, দক্ষতা, গবেষণা মনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ অপরিহার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স ন্যাশনাল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক নূরুন নাহার বেগম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নবীন শিক্ষার্থীদের কলেজ পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানিয়ে তাদের নিয়মিত অধ্যয়ন ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান"।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘ব্রো’ ডাকা নিয়ে সংঘর্ষে জড়ালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা, ছাত্রদল নেতা ছুরিকাহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9