ঢাকা কলেজে

ইনকোর্সের প্রশ্নে সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় পরীক্ষা বয়কট করে বিক্ষোভ

২১ জুন ২০২৬, ০৫:০৫ PM , আপডেট: ২১ জুন ২০২৬, ০৫:১৪ PM
পরীক্ষা বয়কট করে ঢাকা কলেজে বিক্ষোভ

পরীক্ষা বয়কট করে ঢাকা কলেজে বিক্ষোভ © টিডিসি সম্পাদিত

ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় ঢাকা কলেজে পরীক্ষা বয়কট করে মিছিল করেছেন ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা। আজ রবিবার (২১ জুন) বিকাল ৩টার দিকে তারা এই কর্মসূচি পালন করেন। 

জানা গেছে, পরীক্ষা বয়কট করে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ মিছিল করে। পরবর্তীতে ঢাকা কলেজ অধ্যক্ষের কক্ষের সামনে অবস্থান নেন ওই সেশনের একাংশের শিক্ষার্থীরা। এরপর ঢাকা কলেজ অধ্যক্ষের কাছে চার শিক্ষার্থী প্রতিনিধি প্রশ্নপত্রে সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম উল্লেখ করার দাবি জানান। একইসঙ্গে আগামীকাল সোমবার (২২ জুন) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি বরাবর একই দাবিতে দরখাস্ত দেওয়ার কথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদ হোসাইন বলেন, আমাদের অধ্যাদেশে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে সাতটি ক্যাম্পাস সংযুক্ত থাকবে। কিন্তু এখন আমরা আর এই অধ্যাদেশে বিশ্বাস করতে পারছি না। তারপরও আজকের ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে যদি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঢাকা কলেজ ক্যাম্পাসের অমুক বিভাগের অমুক বিষয়ের পরীক্ষা’ উল্লেখ থাকত, তাহলে অন্তত কিছুটা সান্ত্বনা পেতাম। কিন্তু প্রশাসন শুধু ঢাকা কলেজের নাম ব্যবহার করে একটি নীলনকশার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় আন্দোলনকে ভূলুণ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

২০২৪-২৫ সেশনের আরেক শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকার সরকারি সাতটি কলেজ ক্যাম্পাস নিয়ে গঠিত এবং এই সাতটি ক্যাম্পাসের মাটিই এর ভিত্তি। সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্দোলনও ঢাকা কলেজ ক্যাম্পাস থেকেই শুরু হয়েছিল। এই ক্যাম্পাসের মাটি থেকেই আমরা ব্যর্থ শিক্ষাব্যবস্থা ও ব্যর্থ প্রশাসনকে বুঝিয়ে দিতে চাই-ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শুধু একটি নাম নয়, এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন। আজকের পরীক্ষার প্রশ্নপত্রে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঢাকা কলেজ ক্যাম্পাস’ লেখা উচিত ছিল। এভাবে উল্লেখ থাকলে আমরা তা মেনে নিতে পারতাম। কিন্তু প্রশ্নপত্রের শিরোনামে শুধু ‘ঢাকা কলেজ’ লেখা হয়েছে, যা আমরা কোনোভাবেই মেনে নেব না।

এ বিষয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রশ্নপত্রে অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম উল্লেখ থাকতে হবে।

কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ…
  • ৩১ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬