কৃষ্ণচূড়ার রঙে রাঙা বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাস

২৫ এপ্রিল ২০২৬, ১০:২৬ PM
কৃষ্ণচূড়ার রঙে রাঙা বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাস

কৃষ্ণচূড়ার রঙে রাঙা বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাস © টিডিসি ফটো

গ্রীষ্মের শুরুতেই বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাসে দৃষ্টি কাড়ছে রঙিন কৃষ্ণচূড়া। প্রধান ফটক থেকে একটু সামনে এগোলেই মাঠসংলগ্ন স্থানে চোখে পড়ে লাল-কমলা ফুলে ভরা পূর্ণ বিকশিত গাছটি। প্রতিদিনই এর সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন পথচারী ও শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, গাছটির ডালজুড়ে ফুটে থাকা উজ্জ্বল লাল ফুল দূর থেকেই নজর কাড়ে। নিচে ঝরে পড়া পাপড়ি মিলে তৈরি হয়েছে লাল গালিচার মতো এক মনোরম পরিবেশ। হালকা বাতাসে দুলতে থাকা ফুলগুলো পুরো এলাকাজুড়ে এনে দিয়েছে নান্দনিক আবহ।

প্রতিদিন সকাল ও বিকেলে ক্লাসে আসা-যাওয়ার পথে শিক্ষার্থীরা কিছু সময় দাঁড়িয়ে উপভোগ করছেন এই দৃশ্য। অনেকেই মোবাইল ফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন, যা ইতোমধ্যে স্থানীয়ভাবে সাড়া ফেলেছে।

কলেজের শিক্ষার্থী রিয়া মনি বলেন, “পড়াশোনার চাপের মধ্যে এই সৌন্দর্য আমাদের মানসিক প্রশান্তি দেয়। ক্লাস শেষে গেট দিয়ে বের হওয়ার সময় এই দৃশ্য দেখলে মন ভালো হয়ে যায়।”

একাদশ শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “এই কৃষ্ণচূড়া গাছ আমাদের কলেজের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। দূর থেকে দেখলেও খুব সুন্দর লাগে। এটি সবাইকে মুগ্ধ করে।”

শিক্ষকদের মতে, এমন প্রাকৃতিক সৌন্দর্য শিক্ষার্থীদের পড়াশোনার একঘেয়েমি কমিয়ে মনকে প্রফুল্ল রাখতে সহায়তা করে এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলে।

এদিকে পরিবেশপ্রেমীরা এই সৌন্দর্য রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা গাছের ডাল ভাঙা বা ফুল ছেঁড়া থেকে বিরত থাকার পাশাপাশি ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬