নতুন সদস্য বাছাইয়ে মৌখিক পরীক্ষা নিল রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি

২৩ অক্টোবর ২০২৫, ১০:৫৮ PM
দুই দিনব্যাপী মৌখিক পরীক্ষা সম্পন্ন

দুই দিনব্যাপী মৌখিক পরীক্ষা সম্পন্ন © টিডিসি সম্পাদিত

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) এর ২০২৫–২৬ সেশনের সহযোগী সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে দুই দিনব্যাপী মৌখিক পরীক্ষা (ভাইভা) সম্পন্ন হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার (২২ ও ২৩ অক্টোবর) রাজশাহী কলেজের হাজি মুহাম্মদ মহসিন ভবনের ১০৩ নম্বর কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

সাংবাদিকতার প্রতি তরুণ শিক্ষার্থীদের আগ্রহ ও যোগ্যতা যাচাইয়ের উদ্দেশ্যে আয়োজিত এই ভাইভায় কলেজের বিভিন্ন বিভাগ থেকে অংশ নেন মোট ৬৫ জন শিক্ষার্থী। মৌখিক পরীক্ষায় তাদের উপস্থিত বুদ্ধি, সংবাদ সংগ্রহে আগ্রহ, বাস্তব অভিজ্ঞতা, এবং গণমাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে মূল্যায়ন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি আবু সাইদ রনি এবং সাধারণ সম্পাদক আব্দুল আলিম। ভাইভা বোর্ডে উপস্থিত ছিলেন শিক্ষক উপদেষ্টা আলী আহসান, সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ,শামসুননাহার সুইটি ও বাবর মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাদিসুর রহমান, রাজশাহীর বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ওয়ালিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক জুলইকরাম ফেরদৌস ইবতিদা, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিব, দপ্তর সম্পাদক শাহাদত হোসেন, তথ্য ও প্রচার-সম্পাদক মো: মুজাহিদুল ইসলাম।

এ ছাড়া সংগঠনের নির্বাহী সদস্যবৃন্দ, প্রাক্তন সদস্য এবং বর্তমান সহকর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলেন। দিনব্যাপী ভাইভা কক্ষে ছিল উৎসবের আমেজ কখনো শিক্ষার্থীদের উত্তেজনা, কখনো হাস্যরস, আবার কখনো ভবিষ্যৎ সাংবাদিকদের আত্মবিশ্বাসী উত্তর যেন পুরো পরিবেশে নতুন প্রাণ সঞ্চার করে। দুই দিনব্যাপী এই মৌখিক পরীক্ষার পুরো আয়োজন জুড়ে ছিল প্রাণচঞ্চল ও ইতিবাচক আবহ। 

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি দীর্ঘদিন ধরে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের সাংবাদিকতা, গণযোগাযোগ ও সংবাদ লেখার প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রতি বছর সংগঠনটি নতুন সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ কর্মশালা, সংবাদ রচনা প্রতিযোগিতা ও বিভিন্ন গণমাধ্যম সংশ্লিষ্ট কর্মসূচির আয়োজন করে থাকে।

খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬