শিক্ষক নিয়োগে অনিয়ম: দুই শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অভিযান

০৭ আগস্ট ২০২৫, ০৬:০১ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
দুদকের অভিযান

দুদকের অভিযান © টিডিসি ফটো

মাদারীপুরের ডাসারে শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম ও অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগে দুই শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে চার সদস্যের একটি টিম ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় (সাবেক সরকারি শেখ হাসিনা একাডেমি এন্ড উইমেন্স কলেজ) ও শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করে।

মাদারীপুরে দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আকতারুজ্জামান জানান, ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ে ৬ জন শিক্ষক কর্মচারী নিয়োগ সংক্রান্ত অনিয়ম বা দুর্নীতি হয়েছে। নিষেধ থাকা সত্ত্বেও নিয়োগ হয়েছে। এ বিষয়ে অভিযান পরিচালনা করেছি। প্রাথমিক তথ্য ও রেকর্ড পত্র চেয়েছি, তারা রবিবার পর্যন্ত সময় নিয়েছে। 

তিনি আরও জানান, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে প্রত্যেকটা বিষয় মাউশি থেকে প্রমাণিত। সেখানে বিভিন্ন অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ আমরা পেয়েছি। এগুলোর রেকর্ড পত্র সংগ্রহ করেছি, ওনার স্ত্রী ভারতে থাকেন এবং বাংলাদেশ থেকে বেতন নিচ্ছেন ঘটনা সত্য। কিন্তু কোন প্রক্রিয়ায় নিচ্ছেন পর্যালোচনা করছি। এটা আইন ও বিধি বহির্ভূত হলে অবশ্যই আইন ও বিধি মোতাবেক আমরা কমিশন বরাবর ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করব।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬