একাদশে ভর্তি

সেন্ট যোসেফের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষার তারিখ ঘোষণা

২৬ জুলাই ২০২৫, ০২:৪৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৮:৩৯ AM
সেন্ট যোসেফ

সেন্ট যোসেফ © সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ক তথ্য প্রকাশ করেছে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে হবে অনলাইনে। নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএসহ যোগ্যতার শর্ত প্রকাশ করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) কলেজের একাদশ শ্রেণিতে ভর্তিসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পাওয়া তথ্যমতে, অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে ২৯ জুলাই রাত ১২ টা ১ মিনিট থেকে। চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। প্রতিষ্ঠানের ওয়েবসাইট অথবা এই লিংকে ক্লিক করে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ৮ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতায় বলা হয়েছে, বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে বাংলা ও ইংরেজি মাধ্যম থেকে এসএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ-৫ থাকতে হবে। বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তির জন্য জিপিএ-৪ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির জন্য এবং এ বিভাগ থেকে মানবিকে ভর্তির জন্য এসএসসিতে জিপিএ-৩.৫০ থাকতে হবে। এছাড়া মানবিক বিভাগে ভর্তির জন্য জিপিএ-৩ থাকতে হবে।

ভর্তি প্রক্রিয়া: ভর্তি প্রক্রিয়ার লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর/জিপিএ-এর ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।

লিখিত পরীক্ষার বিষয়:
বিজ্ঞান বিভাগ: বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান।
ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং ও ব্যবসায় উদ্যোগ ।
মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, আইসিটি, সাধারণ জ্ঞান (ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি ও পৌরনীতি)।

এসএসসি পরীক্ষা ২০২৫-এর সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিভাগ পরিবর্তন: বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগে আসতে চাইলে তাদেরকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে হবে। ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগে আসতে চাইলে তাদেরকে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিতে হবে।

সুন্দরগঞ্জে চরে পশু পালন: বিপদে খামারি, মিলছে না চিকিৎসা-ভ্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আমি কি এখন ঢাকার দুই আসনে দায়িত্ব পালন করব, যে কারণে বললেন …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো অনলাইন সনদ আবেদন ব্যবস্থা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বেতন দ্রুত দেওয়া নিয়ে বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
কোনো জ্যোতিষী-গোয়েন্দা সংস্থাও ভাবেনি আওয়ামী লীগ এভাবে বিদা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9