বিজ্ঞানে ৬ ও মানবিকে ৪ বিষয়ের ওপর ভর্তি পরীক্ষা নেবে নটর ডেম

২৬ জুলাই ২০২৫, ০২:১৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৫:০০ PM
নটর ডেম কলেজ

নটর ডেম কলেজ © টিডিসি ফটো

নটর ডেম কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএসহ যোগ্যতার শর্ত প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) কলেজের একাদশ শ্রেণিতে ভর্তিসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তিতে পাওয়া তথ্যমতে, বিজ্ঞান বিভাগে ভর্তিচ্ছুদের বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিতে হবে। মানবিকে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য পরীক্ষার বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ও সাধারণ জ্ঞান। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হতে হলে বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিতে হবে।

আগামী ২৯ জুলাই থেকে এ আবেদন শুরু হবে। চলবে ৭ আগস্ট পর্যন্ত। ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতায় বলা হয়েছে, বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) জিপিএ-৫ মানবিক বিভাগ জিপিএ-৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ জিপিএ-৪। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ‘O’ Level-এর শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।

আসন সংখ্যা: বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম-১৮১০, ইংরেজি ভার্সন-৩২০, মানবিক বিভাগ-৪১০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ-৭৫০।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ-৩.৫০।

ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন: আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম থেকে ১৯০০, বিজ্ঞান বিভাগ- ইংরেজি মাধ্যম থেকে ৪০০, মানবিক বিভাগ থেকে ৬০০ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৫০ জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। এসএসসি-তে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজ ওয়েবসাইটে (ndc.edu.bd) ও Facebook page (NDC Learning)-এ দেওয়া হবে।

ভর্তি পরীক্ষার বিষয়সমূহ: এসএসসি'র সিলেবাস-২০২৫ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করবে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করবে তাদেরকে ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে আলোচনায় বসছে মন্ত্…
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার বছরেও শুরু হয়নি সাক্ষ্য, বিচারের আশায় কোর্টে ঘুরছেন ৭১ …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950