নটর ডেম কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২৬ জুলাই ২০২৫, ১২:০৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
নটর ডেম কলেজ

নটর ডেম কলেজ © টিডিসি ফটো

দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গতবারের মত এবারও আবেদন করতে হবে অনলাইনে। নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএসহ যোগ্যতার শর্ত প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) কলেজের একাদশ শ্রেণিতে ভর্তিসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৯ জুলাই থেকে এ আবেদন শুরু হবে। চলবে ৭ আগস্ট পর্যন্ত। ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতায় বলা হয়েছে, বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) জিপিএ-৫ মানবিক বিভাগ জিপিএ-৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ জিপিএ-৪। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ‘O’ Level-এর শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।

আসন সংখ্যা: বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম-১৮১০, ইংরেজি ভার্সন-৩২০, মানবিক বিভাগ-৪১০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ-৭৫০।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA 4.25, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA- 3.50

ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন: আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম থেকে ১৯০০, বিজ্ঞান বিভাগ- ইংরেজি মাধ্যম থেকে ৪০০, মানবিক বিভাগ থেকে ৬০০ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৫০ জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজ ওয়েবসাইটে (ndc.edu.bd) ও Facebook page (NDC Learning) -এ দেওয়া হবে।

ভর্তি পরীক্ষার বিষয়সমূহ: এসএসসি'র সিলেবাস-২০২৫ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করবে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করবে তাদেরকে ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

পেছাচ্ছে না ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি দিল বুয়েট
  • ১০ নভেম্বর ২০২৬
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে দেখিয়ে দেব— কারা কাদের সাথে …
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টত অকার্যকর, কোনো কার্যকারিতা দে…
  • ১০ নভেম্বর ২০২৬
রামেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আটক
  • ১০ নভেম্বর ২০২৬
৬০ টাকা বেতনের টয়লেট ক্লিনার থেকে ব্যাংকের এজিএম, যে গল্প হ…
  • ১০ নভেম্বর ২০২৬
ভারতকে সঙ্গী করেই সেমিফাইনালে পাকিস্তান
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950