১-২ সাবজেক্টে ফেল করাদের কলেজ ভর্তির সুযোগ দিয়ে নতুন পদ্ধতি চালুর দাবি শিবির নেতার

২৬ জুলাই ২০২৫, ০১:১২ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০২:২৫ PM
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ © সংগৃহীত

যারা এক বা দুই বিষয়ে ফেল করেছে তাদের কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার মাধ্যমে নতুন পদ্ধতির সূচনা করার দাবি জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। শুক্রবার (২৫ জুলাই) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ছয় লাখ শিক্ষার্থীর ছয় লাখ বছর নষ্ট করবেন না উল্লেখ করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ এদেশের মানুষ। আরও নির্দিষ্ট করে বললে আমাদের তরুণ এবং যুবসমাজ।বিগত সময়ে প্রশ্নফাঁসসহ নানাধরনের অপকর্মে আমাদের পঙ্গু বানিয়ে ফেলার চেষ্টা হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘ধারণা করা হচ্ছে প্রশ্নফাঁস বা ‘লিখলেই নম্বার’ পাওয়ার নির্দেশনা না থাকায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ফলাফল বেশ খারাপ হয়েছে। এ বছর প্রায় ৬ লাখ শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল করেছে। ব্রুনেই/মালদ্বীপের মতো দেশে মোট জনসংখ্যাও ৬ লাখ না। অনেকে হয়তো কোনো দুর্ঘটনায় কারণে একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে আটক ২ নারী
  • ২১ আগস্ট ২০২৬
ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা: সপ্তাহ পেরোলেও নেওয়া হয়নি ব্য…
  • ২১ আগস্ট ২০২৬
ছুটির দিনে ঢাকার বাতাসে স্বস্তির খবর
  • ২১ আগস্ট ২০২৬
মাদকের শেষ শিকড় ও চুনোপুঁটি পর্যন্ত উপড়ে ফেলা হবে: ডিআইজি
  • ২১ আগস্ট ২০২৬
বাউবির বিএ-বিএসএস পরীক্ষা শুরু আজ, চলবে ৬ নভেম্বর পর্যন্ত
  • ২১ আগস্ট ২০২৬