অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের উত্তাল ঢাকা সিটি কলেজ

১৮ জুলাই ২০২৫, ০২:৩০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ১১:০৮ PM
অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা © সংগৃহীত

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী নিয়ামুল হকের পদত্যাগ দাবিতে ফের বিক্ষোভ করছেন ঢাকা সিটি কলেজে শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে ২৫ ও ২৬তম ব্যাচের শতাধিক শিক্ষার্থী মূল ফটকে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, অধ্যক্ষ নিয়ামুল হক কলেজ পরিচালনায় স্বেচ্ছাচারিতা ও কর্তৃত্ববাদী আচরণ করছেন। তার ঘনিষ্ঠ একটি গোষ্ঠী নানা প্রশাসনিক অনিয়মে যুক্ত বলেও তারা দাবি করেন। আহত শিক্ষার্থীদের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্লাস, পরীক্ষা ও ফি প্রদানসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করবেন তারা।

এইচএসসি ২৬তম ব্যাচের শিক্ষার্থী রাইহান হোসেন বলেন, ‘স্বঘোষিত অধ্যক্ষের স্বৈরাচারিতায় কলেজের পরিবেশ দিনদিন খারাপ হচ্ছে। আমরা ক্লাসে ফিরতে চাই, কিন্তু তার পদত্যাগ ছাড়া তা সম্ভব নয়।’

২৫তম ব্যাচের অন্য এক শিক্ষার্থী বলেন, ‘শুধু আমাদের না, আগের ব্যাচেরাও অভিযোগ করেছিল। কিন্তু প্রতিবার প্রশাসন চেপে গেছে। এবার আর নয়—আমরা আন্দোলন চালিয়ে যাব।’

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ আন্দোলন রুখতে কলেজ প্রশাসন গেট বন্ধ করে কণ্ঠরোধের চেষ্টা করছে। তারা প্রশাসনের কোনো নোটিশ মানবেন না বলেও জানিয়ে দেন।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে ৮ জুলাই শিক্ষক-শিক্ষার্থী সংঘর্ষে আহত হন মেহেদী হাসান তানিম ও অপু নামের দুই শিক্ষার্থী। এরপর থেকেই আন্দোলন তীব্রতর হয়। যদিও এতসব ঘটনার পরও কলেজ কর্তৃপক্ষ এখনো কোনো লিখিত বা আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬