ঢাকা সিটি কলেজের উপাধ্যক্ষকে ‘পদত্যাগ করানো’র তথ্যটি সঠিক নয়

১৮ জুলাই ২০২৫, ১২:০৭ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৮:২৭ PM
তথ্যটি সঠিক নয়

তথ্যটি সঠিক নয় © টিডিসি সম্পাদিত

ছাত্র-ছাত্রীদের পক্ষ নেওয়ায় ঢাকা সিটি কলেজের উপাধ্যক্ষ (একাডেমিক) অধ্যাপক রিয়াজ মাহমুদ খানকে পদত্যাগ করানো হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি তথ্য ছড়িয়ে পড়েছে। তবে ছড়িয়ে পড়া এই তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজি নিয়ামুল হক। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। 

তাছাড়া কলেজ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সিটি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রিয়াজ মাহমুদ খানকে ছাত্র-ছাত্রীদের পক্ষ নেওয়ায় পদত্যাগ করানো হয়েছে বলে যে তথ্য ছাড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভূয়া ও ভিত্তিহীন। অধ্যাপক রিয়াজ মাহমুদ খান তার স্বপদে বহাল আছেন। 

এতে আরও বলা হয়, অসৎ উদ্দেশ্যে একটি দুষ্ট চক্র এমন গুজব ছড়িয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মধ্যে নেতিবাচক প্রভাব সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। ঢাকা সিটি কলেজ কর্তৃপক্ষ এমন উদ্ভট, ভিত্তিহীন ও মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা জানাচ্ছে। গুজবে কান না দিয়ে সঠিক তথ্য জানার জন্য ঢাকা সিটি কলেজের ওয়েবসাইট ও অফিশিয়াল পেজ অনুসরণ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬