একাদশ

১৪ লাখ আসন খালি থাকলেও প্রতিযোগিতা হবে ভালো কলেজে ভর্তিতে

১২ জুলাই ২০২৫, ০৪:২৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৯:১৫ PM
ফাইল ছবি

ফাইল ছবি © টিডিসি

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন পরীক্ষার্থী। তবে দেশে সাধারণ কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান মিলিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৯ হাজার ৩১৪টি। এই প্রতিষ্ঠানগুলোতে আসন সংখ্যা রয়েছে ২৭ লাখ ৬৮ হাজার ৩৪২টি। সে অনুযায়ী আসন ফাঁকা থাকছে ১৪ লাখ ৬৪ হাজার ৯১৬ সিট। তবে কলেজগুলোতে পর্যাপ্ত সংখ্যক আসন থাকলেও প্রতিযোগিতা হবে ভালো কলেজে ভর্তিতে।

জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীন এক হাজার ৭২টি কলেজে রয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৩৬৯টি আসন। রাজশাহী বোর্ডের ৭৫৫টি কলেজে রয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৯০০টি আসন, কুমিল্লা বোর্ডে ৪৫৮টি কলেজে আসন রয়েছে ২ লাখ ৫৯ হাজার ১৯০টি, যশোর বোর্ডে ৫৭৫টি কলেজে আসন রয়েছে ২ লাখ ২০ হাজার ৯৩৯টি; আর চট্টগ্রাম বোর্ডে ৩০৫টি কলেজে আসন রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪টি।

বরিশাল শিক্ষা বোর্ডে ৩৪৯টি কলেজে আসন রয়েছে ১ লাখ ৭০ হাজার ৮৮০টি, সিলেট বোর্ডের ৩২২টি কলেজে আসন রয়েছে ১ লাখ ৪১ হাজার ১৩৮টি, দিনাজপুর বোর্ডে ৬৬১টি কলেজে আসন রয়েছে ৩ লাখ ২৮ হাজার ৫৫৬টি, ময়মনসিংহ বোর্ডে ৩১১টি কলেজে আসন রয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৬৭টি।

মাদ্রাসা বোর্ডের অধীনে ২ হাজার ৬৮২টি মাদরাসায় আসন রয়েছে ৩ লাখ ১১ হাজার ৩৪১টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৮২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে আসন রয়েছে ১ লাখ ৯ হাজার ৬১১টি।

সাধারণত প্রতিবছর এসএসসি বা সমমান পাস করা শিক্ষার্থীদের মধ্যে অন্তত ১০ শতাংশ আর একাদশ শ্রেণিতে ভর্তি হয় না। এমন হলে খালি আসনের সংখ্যা আরও বাড়তে বলে জানা গেছে।

এদিকে পাস করা ও ভালো ফলাফল করা প্রায় সব শিক্ষার্থী চায় ঢাকার নামিদামি কয়েকটি কলেজে ভর্তি হতে। কিন্তু রাজধানীতে পছন্দের ৩০টি কলেজে আসনসংখ্যা রয়েছে সর্বোচ্চ ৫০ হাজার। এ ছাড়াও কিছু স্কুলে সংযুক্ত কলেজ রয়েছে। এসব কলেজে ওই স্কুল থেকে পাস করা শিক্ষার্থীরাই অগ্রাধিকার পেয়ে থাকে। এরপর আসন খালি থাকলে  বাইরের শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়ে থাকে। ফলে ওই কলেজগুলোয় খুব কমসংখ্যক বাইরের শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। 

রাজধানীর বাইরে বিভাগীয় ও জেলা শহরের দুই শতাধিক পছন্দের কলেজে সর্বোচ্চ লক্ষাধিক আসন রয়েছে। আর অর্ধশতাধিক পলিটেকনিক প্রতিষ্ঠান ও স্বল্পসংখ্যক মাদ্রাসা রয়েছে শিক্ষার্থীদের পছন্দের তালিকায়। সব মিলিয়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩০০-এর আশপাশে। আর এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মোট আসনসংখ্যা হতে পারে দুই লাখ।

এ বছর জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন পরীক্ষার্থী। জিপিএ ৪ থেকে ৫-এর মধ্যে পেয়েছে চার লাখ ৪৪ হাজার ৩৭৮ জন পরীক্ষার্থী। এই ৬ লাখ শিক্ষার্থী দেশজুড়ে পছন্দের ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার চেষ্টা করবে। ফলে ভর্তিচ্ছুদের তুমুল প্রতিযোগিতার মুখে পড়তে হবে।

আবার এসএসসি পাস করা সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে বড় একটি অংশ রাজধানীর কলেজগুলোয় পড়তে চায়। ফলে রাজধানীর কলেজগুলোর ওপর বাড়তি চাপ পড়বে। অবশ্য সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া অনলাইনে হওয়ায় এসএসসি ও সমমানের নম্বর অনুযায়ী অর্থাৎ মেধার ভিত্তিতেই শিক্ষার্থীদের ভর্তি করা হবে। 

কিন্তু রাজধানীর শীর্ষ কলেজগুলোর মধ্যে ঢাকা কলেজে এক হাজার ২০০টি, নটর ডেম কলেজে তিন হাজার ২৭০টি, রাজউক উত্তরা মডেল কলেজে এক হাজার ৭০৪টি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে দুই হাজার ৩৭৬টি, হলি ক্রস কলেজে এক হাজার ৩৩০টি, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে দুই হাজার ২০০টি, শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজে এক হাজার ১২০টি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এক হাজার ১৪টি, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এক হাজার ১৬৫টি এবং বিএএফ শাহীন কলেজে একাদশ শ্রেণিতে এক হাজার ২২০টি আসন রয়েছে।

এ ছাড়া ঢাকা সিটি কলেজে তিন হাজার ৭৬২টি, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজে এক হাজার ৯৮০টি, ঢাকা কমার্স কলেজে চার হাজার ৭০০টি, বাংলাদেশ নেভি কলেজে ৯৫০টি এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজে ৮৮০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর বাইরে আরো বেশ কটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির তীব্র প্রতিযোগিতা হবে।

এবারের ভর্তিপদ্ধতি সম্পর্কে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খন্দোকার এহসানুল কবির গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’

১৭তম হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় রানার-আপ এনএসইউ
  • ১০ নভেম্বর ২০২৬
হাসপাতালে ঢুকে ডাক্তার পিটিয়ে ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপন…
  • ১০ নভেম্বর ২০২৬
ইনানীতে গ্যাসের বিশাল মজুত থাকতে পারে: বাপেক্স
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সম…
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিবের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতার পরিচয় জানা গেল
  • ১০ নভেম্বর ২০২৬
কনস্টেবল নিয়োগে ‘দালাল’, ধরিয়ে দিলেই পুরস্কার দেবে পুলিশ
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950