শেখ মুজিব ও তার পরিবারের নামে থাকা ৬৮ সরকারি কলেজের নাম পরিবর্তন

২৮ মে ২০২৫, ১০:১০ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৭:২১ PM
সরকার

সরকার © লোগো

শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার (২৮ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এসব কলেজের নাম পরিবর্তনের কথা জানানো হয়।

পরিবর্তিত নামগুলো মূলত সংশ্লিষ্ট এলাকার নামে নামকরণ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার পত্রের নির্দেশনার আলোকে এই নামগুলো পরিবর্তন করা হয়েছে।

যেসব কলেজের নাম পরিবর্তন করা হয়েছে

এর আগে আরও স্কুল-কলেজ থেকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নাম বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার। তাছাড়া শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নামও পরিবর্তন করা হয়েছে।

এই ১৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেখ মুজিবুর রহমানের নামে ১০টি, শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে একটি এবং শেখ হাসিনার নামে একটি বিশ্ববিদ্যালয় ছিল। আরেকটি ছিল মুজিবনগর নামে ছিল।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬