নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ PM
আটক নেতাকর্মীরা

আটক নেতাকর্মীরা © সংগৃহীত

নওগাঁয় মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশ বলছে, মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

তবে আটক নেতাকর্মীদের পরিচয় পাওয়া না গেলেও তারা জেলার আত্রাই, রানীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

নওগাঁ জেলা ছাত্রদলের সদস্যসচিব তাজুল ইসলাম তাজ বলেন, ‘আমরা জানতে পারি জেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্য়ক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য  জড়ো হচ্ছে। এমন খবর পেয়ে সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা বলিহার ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এসময় মিছিলের চেষ্টাকালে বলিহার ও ভীমপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে ১১জন নেতাকর্মীকে আটক করা হয়। পরে খবর পেয়ে ডিবি পুলিশের সদস্যরা তাদের আটক করে নিয়ে আসে।’

তিনি আরও বলেন, নওগাঁ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এই জেলাকে শান্ত রাখতে সর্বদা বদ্ধপরিকর। কাজেই কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে তাদের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন এই নেতা।

এদিকে জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বিষয়টি জানা নেই বলে জানান।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবির) ওসি হাসিবুল্লাহ হাবিব বলেন, খবর পেয়ে মিছিলের প্রস্তুতিকালে বলিহার ব্রিজ এলাকা থেকে ১১ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে আসা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের কোনো পরিকল্পনা আছে কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ইতিপূর্বে জেলার একাধিক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেন। এবং তাদের মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিলের বিষয়টি উত্তেজনা তৈরি করে। এতে করে পুলিশসহ ক্ষমতাশীল দলের নেতাকর্মীরা সজাগ হয়ে ওঠে তাদেরকে আটক করার জন্য। এর জের ধরে ওই নেতাকর্মীদের আটক করা হয়ে থাকতে পারে।

ব্যানারে নেই জিয়াউর রহমানের ছবি, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ ও…
  • ০৭ নভেম্বর ২০২৬
৫০তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি
  • ০৭ নভেম্বর ২০২৬
সিজারের পর যমজ সন্তানের একজন উধাও, ওয়ার্ডবয় গ্রেপ্তার
  • ০৭ নভেম্বর ২০২৬
হৃদরোগ থেকে সুস্থ হওয়া রোগীদের জন্য বাসাভিত্তিক পুনর্বাসন ব…
  • ০৭ নভেম্বর ২০২৬
গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থী শিক্ষকদের চান এমপি বাব…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ বিএনপির দুই…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950