পুকুর ভরাট করে গরুর খামারের বর্জ্য, চাঁদপুরে ১ লাখ টাকা জরিমানা

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ PM
ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। © টিডিসি ছবি

পুকুরের অংশবিশেষ ভরাট করে গরুর খামারের বর্জ্য ফেলার অপরাধে মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণ ও ব্যবস্থাপনার জন্য ৭ দিনের সময় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সদরের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম বিষ্ণুদি এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ঙ) ধারা লঙ্ঘন করে পুকুরের অংশবিশেষ ভরাট করে গরুর খামারের বর্জ্য ফেলা হয়েছে। এ অপরাধে মোঃ শাহাদাত হোসেন গাজীকে ১লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। পাশাপাশি ভরাটকৃত অংশ খনন করে অপসারিত বর্জ্য পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনার জন্য ৭ দিনের সময় দেওয়া হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলার একদল পুলিশ সদস্য সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ: চাঁদপুর
দুই বিশ্ববিদ্যালয়ে একই দিনে একই ইউনিটের ভর্তি পরিক্ষা, যা ব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক চূড়ান্ত, ঘোষণা শিগগিরই
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ট্রা…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইবি শিক্ষার্থীকে দোকানে কলার ধরে মারধরের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস গ্রুপ, আবেদন ২৯ সেপ্ট…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৈরী আবহাওয়ায় গ্যাস সরবরাহ ব্যাহত, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬