সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ PM
সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু © সংগৃহীত

চাঁদপুর সদর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তরপুরচণ্ডী এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় ও ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির এখনো কোনো নাম-ঠিকানা পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহতের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, তিনি ইচ্ছাকৃতভাবে চলন্ত ট্রেনের নিচে পড়ে থাকতে পারেন। তবে বিষয়টি পুলিশি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

‘মাননীয় প্রধানমন্ত্রী, আমার বাবা-মাকে কী জবাব দেব?’
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলে বেতন-ভাতার দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আল্টি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ২৫ অ…
  • ১৫ অক্টোবর ২০২৬
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকার বিভিন্ন শাখাসহ ১০ শাখায় ৩০ পদে নিয়োগ দেবে সুলতান’স ডা…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল ফেসবুকে, যা বলছে মাউশি
  • ১৫ অক্টোবর ২০২৬