দুপুরে নিখোঁজ, ভোরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ

২৪ আগস্ট ২০২৬, ১০:১৮ AM , আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ১০:২৩ AM
রোহান ও ইসমাইল

রোহান ও ইসমাইল © টিডিসি সম্পাদিত

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামে দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী এলাকার একটি বড় পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়।

নিহত রোহান একই এলাকার হজরত আলী, ইসমাইল এবাদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে নিজ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় রোহান ও ইসমাইল। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, দুই শিশুর মাঝেমধ্যে স্থানীয় নদী ও জলাশয়ে মাছ ধরতে নামত। তারা ভালোভাবে সাঁতার জানত না। নিখোঁজের পর থেকেই স্বজনদের ধারণা ছিল, মাছ ধরতে গিয়ে তারা পানিতে তলিয়ে যেতে পারে।

অবশেষে সোমবার ভোররাতে মধ্য নাকশী এলাকার নাকশী বড় পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি তাদের পরিবারের সদস্য ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় দুই শিশুর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে পুরো মধ্য নাকশী এলাকায় ছড়িয়ে পড়েছে শোকের মাতম।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সংক্রমণ প্রতিরোধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্র…
  • ২৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্…
  • ২৪ আগস্ট ২০২৬
মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার
  • ২৪ আগস্ট ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ
  • ২৪ আগস্ট ২০২৬
হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দ…
  • ২৪ আগস্ট ২০২৬
ওয়ালটন প্লাজায় ফ্রন্ট অ্যান্ড ডেভেলপার পদে চাকরির সুযোগ
  • ২৪ আগস্ট ২০২৬