গুদাম ভেঙে লুট করা ১০০ বস্তা সার উদ্ধার 

২৪ আগস্ট ২০২৬, ০৮:০৪ AM
সার লুটের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সার লুটের ঘটনায় তদন্ত কমিটি গঠন © সংগৃহীত

বিক্ষুব্ধ কৃষকদের হামলায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিলখুড়ি ইউনিয়নের বিএডিসি সার ডিলারের গুদামের বেড়া ভেঙে ১৯৭ বস্তা সার লুটের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। এরই মধ্যে লুট হওয়া ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) সভাপতি এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে সদস্যসচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার। তদন্ত কমিটিকে সোমবারের (২৪ আগস্ট) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ জানান, লুট হওয়া ১৯৭ বস্তা সারের মধ্যে ইতোমধ্যে ১০০ বস্তা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সার ডিলারকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। 

সাল লুট করার পর এলাকায় উত্তেজনা সৃষ্টির বিষয়ে ইউএনও আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতারা, সরকারি কর্মকর্তা, সার ডিলার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে।

খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-সংযুক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9