অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন আগামীকালের মধ্যেই

২৩ আগস্ট ২০২৬, ০৫:৪৪ PM
অফিসার ক্যাডেট নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ সেনাবাহিনীতে

অফিসার ক্যাডেট নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ সেনাবাহিনীতে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি ৪ ক্যাটাগরির পদে ‌‘অফিসার ক্যাডেট’ নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। ৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি) ও ৫৫তম বিএমএ স্পেশাল (আরভিএন্ডএফসি) কোর্সে দেওয়া হবে এ নিয়োগ। আবেদন ২৮ জুলাই থেকে শুরু হয়েছে—চলবে ২৪ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী;

পদের নাম: অফিসার ক্যাডেট;

পদসংখ্যা: নির্ধারিত নয়:

বেতন-ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ বিমান বাহিনী, আবেদন ৫ সেপ্টেম্বর পর্যন্ত

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

যেসব বিভাগে নিয়োগ দেবে—

১. সিগন্যালস কোর (পুরুষ);

২. ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর (পুরুষ);

৩. আর্মি এডুকেশন কোর (এইসি) (অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক—পুরুষ ও মেডিক্যাল ফিজিসিস্ট-পুরুষ/মহিলা);

৪. রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি) (পুরুষ);

আরও পড়ুন: বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১১ পদে চাকরি, আবেদন ২৮ আগস্ট পর্যন্ত

আবেদনের শিক্ষাগত যোগ্যতা—

১. সিগন্যালস কোর: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই)/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই)/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ পেতে হবে;

২. ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই), ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইই)/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিষয়ে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ পেতে হবে;

৩. আর্মি এডুকেশন কোর (এইসি): অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক এবং মেডিকেল ফিজিসিস্ট বিষয়ে স্নাতকে (সম্মান) সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ পেতে হবে;

৪. রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Sc, Vet. Sci. & A.H/DVM/B.Sc., AH (Hons) এ সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ পেতে হবে;

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

শারীরিক যোগ্যতা—

উচ্চতা (পুরুষ): ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি);

উচ্চতা (মহিলা): ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি);

ওজন: উচ্চতা ও বয়স অনুযায়ী;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ২৮ বছর (১ জানুয়ারি ২০২৭ তারিখে);

বৈবাহিক অবস্থা—

পুরুষ: অবিবাহিত হতে হবে। তবে, ১ জানুয়ারি ২০২৭ তারিখে যাদের বয়স ২৬ বছরের ওপরে হবে, সেসব বিবাহিত পুরুষ প্রার্থীও আবেদন করতে পারবেন;

মহিলা: অবিবাহিতা/বিবাহিতা;

আরও পড়ুন: সরকারি কর্ম কমিশনের অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি, পদ ৩৪, আবেদন ২৫ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজের ওপরে ডান পাশে Apply Now বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট কোর্সে আবেদন করতে পারবেন;

আবেদন ফি: আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ আগস্ট ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট

শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে ধরে লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস
  • ১১ অক্টোবর ২০২৬
স্বচ্ছ পানির নান্দনিকতা হারিয়ে বেহাল ইবির একমাত্র লেক
  • ১১ অক্টোবর ২০২৬
ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় ১১৫০ হুতি যোদ্ধা …
  • ১১ অক্টোবর ২০২৬
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬