চাটমোহরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

২২ আগস্ট ২০২৬, ০৪:৩৫ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৬, ১০:৫৬ PM
দুই শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে গাছের চারা

দুই শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে গাছের চারা © টিডিসি

‘এক লক্ষ্যে এক লাখ’ এই প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। ক্লেমন বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা সেন্ট রিটাস্ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এই গাছের চারা বিতরণ করা হয়।

এদিন সকালে স্কুলের হলরুমে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক ফাদার পিউস গোমেজ, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন।

পরে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৫০০ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মিতু চন্দ্র মারিয়া।

আরও পড়ুন: ১০ সরকারি স্কুল তৈরির কাজ শেষ হয়নি ৯ বছরেও

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক আজহারুল ইসলাম, নুরুল ইসলাম, রিতা পিরিচ, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, কালের কণ্ঠ প্রতিনিধব আব্দুল লতিফ রঞ্জু, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সোনা, সমাজকর্মী মেহেদী হাসান সুজন, সজীব হুমায়ূন, খাদেমুল হক প্রমুখ।

জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬