ঝিনাইদহে গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

২২ আগস্ট ২০২৬, ১১:৫৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে শনিবার সকাল ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র ও গরুর মালিকের দেওয়া তথ্য অনুযায়ী, গভীর রাতে বিধবা নিলুফা ইয়াসমিন (মিন্টু) বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তার ঘরের দরজায় বাইরে থেকে তালা দেওয়া। পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করে তালা ভেঙে বাইরে বের হয়ে গোয়ালঘরে গিয়ে দেখতে পান, সেখানে থাকা দুটি গরুর একটি নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে একটি গরু পাওয়া যায়।

আরও পড়ুন: রুয়েট থেকে স্ট্যানফোর্ড একই বিভাগের দুই সাবেক শিক্ষার্থী

নিলুফা ইয়াসমিন জানান, প্রতিদিনের মতো রাতে গরুকে খাবার দিয়ে তারা ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে উঠে গোয়ালঘরে গরু দেখতে পেলেও রাত ২টার দিকে উঠে দেখেন ঘরের বাইরে থেকে তালা দেওয়া। পরে তালা ভেঙে বের হয়ে গোয়ালঘরে গিয়ে একটি গরু নেই দেখতে পান।

এদিকে গরু নিয়ে পালানোর সময় চোরচক্রের সদস্যদের স্থানীয়রা ধাওয়া করেন। পরে পাশের একটি গ্রামে পিকআপভ্যানে করে গরু নিয়ে পালানোর সময় স্থানীয়রা দুইজনকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অপরজন গুরুতর আহত হন। তবে চক্রের অন্য সদস্যরা একটি গরু নিয়ে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9