জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

০৫ আগস্ট ২০২৬, ০৫:০৮ PM
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  © সংগৃহীত

‘জুলাই চেতনায় গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শেরপুর সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার (৫ আগস্ট) কলেজের ৫ নম্বর ভবনে ৫১০৩ নম্বর কক্ষে  আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. আক্রাম হোছাইন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামছুল হুদা চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোখলেছুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এম ফরিদ আহমেদ।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার ও দেশপ্রেমের মূল্যবোধকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। জুলাইয়ের চেতনাকে সমুন্নত রেখে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক,…
  • ২৫ আগস্ট ২০২৬
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 
  • ২৫ আগস্ট ২০২৬
‎রুয়েটের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে …
  • ২৫ আগস্ট ২০২৬
ড্রামা কার্নিভাল ২.০-তে চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি
  • ২৫ আগস্ট ২০২৬