অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে নাইজেরিয়ার নাগরিক আটক

০৩ আগস্ট ২০২৬, ১০:২৭ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ১০:৩০ PM
নাইজেরিয়ার নাগরিক অস্টিন

নাইজেরিয়ার নাগরিক অস্টিন © টিডিসি

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর এলাকায় স্থানীয় সুমনের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, নিজ কালিকাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্টিন (৩৯) নামের ওই নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়। তার কাছে বাংলাদেশে অবস্থানের বৈধ কোনো কাগজপত্র ছিল কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে আটক অস্টিন জানান, গত মার্চ মাসে তিনি বাংলাদেশে আসেন। বাংলাদেশ হয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে তিনি ফেনীর নিজ কালিকাপুর এলাকায় আসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরশুরাম সীমান্তের নিজ কালিকাপুর রুটটি মানব পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ রুট ব্যবহার করে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বিদেশি নাগরিকদের ভারতে অবৈধভাবে প্রবেশ করানো এবং বাংলাদেশে পাচারের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। এ লক্ষ্যে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9