ডাকাতিয়া নদীতে ডুবে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু

২৮ জুলাই ২০২৬, ১০:০৯ PM
প্রতীকী ছবি: পানিতে ডুবে মৃত্যু

প্রতীকী ছবি: পানিতে ডুবে মৃত্যু © সংগৃহীত ও সম্পাদিত

চাঁদপুর সদর উপজেলার পশ্চিম শোকদী এলাকায় ডাকাতিয়া নদীতে ডুবে আয়েশা জাহান (১০) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে পশ্চিম শোকদী এলাকায় আফজাল খানের ব্রিক ফিল্ড সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা জাহান পশ্চিম শোকদী গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে পশ্চিম শোকদী মেধা বিকাশ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

পরিবারের সদস্যরা জানান, সকালে আয়েশা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে কীভাবে সে ডাকাতিয়া নদীতে পড়ে যায়, সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানাতে পারেননি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬