যৌথ অভিযানে উদ্ধার ২৪ বন্যপাখি, প্রাকৃতিক আবাসে অবমুক্ত

১৬ জুলাই ২০২৬, ০৭:০৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৭:০৮ PM
যৌথ অভিযানে উদ্ধার ২৪ বন্যপাখি, প্রাকৃতিক আবাসে অবমুক্ত

যৌথ অভিযানে উদ্ধার ২৪ বন্যপাখি, প্রাকৃতিক আবাসে অবমুক্ত © টিডিসি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। উদ্ধার শেষে পাখিগুলো তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার হওয়া পাখির মধ্যে রয়েছে ৩টি টিয়াপাখি, ৪টি শালিক, ৬টি ঘুঘু, ৬টি ডাহুক, ১টি কোড়া, ১টি বালিহাঁস ও ৩টি ময়না।

বন বিভাগ সূত্রে জানা যায়, অভিযানের সময় পাখি শিকারে জড়িত কয়েকজনের বাধার মুখে পড়তে হলেও উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখা হয়। পরে ডাহুক, কোড়া ও বালিহাঁস শাহজাহানপুর এলাকার কাটেঙ্গা বিলে এবং টিয়াপাখি, শালিক, ঘুঘু ও ময়নাগুলো সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর বনে অবমুক্ত করা হয়।

সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে পাখিগুলো উদ্ধার করা হয়। বন ও বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মোবারক হোসেন বলেন, বন্যপ্রাণী শিকার, আটক কিংবা পোষা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। উদ্ধার করা পাখিগুলো স্বাস্থ্য পরীক্ষা শেষে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

অভিযানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য, পুলিশ এবং স্থানীয় সহযোগীরা অংশ নেন।

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9