দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যুবক

১৬ জুলাই ২০২৬, ০৫:০৩ PM
দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ত্যাগ

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ত্যাগ © টিডিসি

দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক থেকে প্রকাশ্যে আর্জেন্টিনার ভক্তে পরিণত হওয়ার ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন সাতক্ষীরার এক যুবক। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ত্যাগ এবং আর্জেন্টিনার জার্সি গায়ে তুলে নেন তিনি। তিনি নতুন করে নিজের সমর্থনের কথা জানান। 

নব্য আর্জেন্টাইন সমর্থক শ্যামনগর উপজেলার বাসিন্দা মইনুল ইসলাম। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে শতাধিক আর্জেন্টিনা সমর্থকের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল শেষে আর্জেন্টিনার জার্সি পরিধান করে আনুষ্ঠানিকভাবে নিজের সমর্থন পরিবর্তনের ঘোষণা দেন তিনি। মুন্সিগঞ্জ মোটরসাইকেল মালিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন তিনি।

মইনুল ইসলাম বলেন, ছোটবেলায় বুঝতে শেখার পর থেকেই আমি ব্রাজিলের সমর্থক ছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্রাজিল দলের ধারাবাহিক পারফরম্যান্সে আমি হতাশ। অন্যদিকে আর্জেন্টিনার ধারাবাহিক সাফল্য, শৃঙ্খলাপূর্ণ ও নান্দনিক ফুটবল আমাকে মুগ্ধ করেছে। তাই স্বেচ্ছায় ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া কিছু ব্রাজিল সমর্থকের অসৌজন্যমূলক আচরণও আমার এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

আর্জেন্টিনা সমর্থক ফারুক হোসেন বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। দীর্ঘদিনের কট্টর ব্রাজিল সমর্থক মইনুল ইসলাম আজ আমাদের সঙ্গে যোগ দেওয়ায় আমরা আনন্দিত। তাকে আন্তরিক অভিনন্দন জানাই।

আরেক সমর্থক জামাল হোসেন বলেন, মইনুল ভাই আর্জেন্টিনার সমর্থক হওয়ায় আমরা তাকে স্বাগত জানাই। ভবিষ্যতে আরও কেউ ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সঙ্গে যুক্ত হলে তাদেরও একইভাবে অভিনন্দন জানাব।

ব্যতিক্রমী এ আয়োজন দেখতে স্থানীয় অনেক মানুষ বাসস্ট্যান্ড এলাকায় ও আশেপাশে ভিড় করেন।

রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950