রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

১৫ জুলাই ২০২৬, ০৯:৩৯ AM
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট © সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের একটি সেলুনে এসি বিস্ফোরণে কারিগর কাস্টমারসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তারা জাতীয় বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে আলু বাজার এলাকায় আরমান সেলুনে এ দুর্ঘটনাটি ঘটেছে। 

আহতরা হলেন–সেলুন কর্মচারী শমসেদ (৩০), কাস্টমার মো. ফারুক (৩৫), কাস্টমার মো. রিংকু (৩০), সেলুন কর্মচারী রাজু (৩৪), সেলুন কর্মচারী পাপ্পু (২৬), কাস্টমার রনি (৩৬), কাস্টমার জসিম (৪০), সেলুন কর্মচারী আরমান (৩৭), কাস্টমার মো. রফিক (২৫) ও সেলুন কর্মচারী শাকিব (১৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, বংশাল এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় ১০ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। 

আহতদের মধ্যে শমশেদের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, ফারুকের শরীরে ৫০ শতাংশ দগ্ধ, রিংকুর শরীরে ২১ শতাংশ দগ্ধ, রাজুর শরীরে ১৮ শতাংশ দগ্ধ, পাপ্পুর শরীরে ১৮ শতাংশ দগ্ধ, রনির শরীরে ১০ শতাংশ দগ্ধ, জসিমের শরীরে ৮ শতাংশ দগ্ধ, আরমানের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, রফিকের শরীরে ১২ শতাংশ দগ্ধ ও শাকিবের শরীরে ১ শতাংশ দগ্ধ রয়েছে। 

তিনি আরও জানান, আহতদের মধ্যে নয়জনকে ভর্তি দেওয়া হয়েছে। দগ্ধের পরিমাণ কম থাকায় আহত শাকিবকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। দগ্ধদের মধ্যে সাকিব নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বা…
  • ২৫ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় দায়িত্ব নিলেন …
  • ২৫ আগস্ট ২০২৬
বদলি আবেদনে সমস্তর বাধা, সমাধান নিয়ে যা জানালেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
বিআইবিএম নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
গবেষণায় অবদানের জন্য ৫৯ গবেষককে সম্মাননা দেবে ঢাবি 
  • ২৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি পরীক্ষা ১০-১১ সেপ্টেম্বর, জেনে নিন খুঁটিনাটি
  • ২৫ আগস্ট ২০২৬