নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ১০

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেছে বাসটির সামনের অংশ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেছে বাসটির সামনের অংশ © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় বাসচালক, তার সহকারীসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় বিএসআরএম বাইপাস এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, তিশা পরিবহনের একটি বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় বিএসআরএম বাইপাসে একটি কাভার্ড ভ্যান ইউটার্ন করার সময় কাভার্ড ভ্যানের একটি অংশ ভেঙে বাসের চাকায় আটকে গেলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে বাসের চালক, সহকারীসহ অন্তত ১০ জন যাত্রী আহত হন।

স্থানীয়রা দ্রুত এসে আটকে পড়া ও আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার সময় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হলে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ক্ষতিগ্রস্ত বাস ও গাছপালা মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, ‘হঠাৎ কাভার্ড ভ্যানটি ইউটার্ন করার সময় বাসের চাকার সাথে সামনের অংশ আটকে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পাশে গিয়ে গাছের সাথে ধাক্কা লাগে, ১০ জনের মতো যাত্রীর শরীরের বিভিন্ন জায়গায় কেটে যায়। আমরা স্থানীয়রা সবাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ জয়নুল আবেদীন তিতাস বলেন, ‘এক্সিডেন্টের সঙ্গে সঙ্গে আমাদের একটি ইউনিট এবং একটি অ্যাম্বুলেন্স নিয়ে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের একটি হাসপাতালে প্রেরণ করি।’

ঘটনাস্থলে দায়িত্বে থাকা জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট নাদিম বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসি। অভিযুক্ত কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। বাসটি গাছের সঙ্গে ধাক্কা লাগায় মহাসড়কের এক পাশে গাছ ভেঙে পড়ে যান চলাচল সাময়িক বিঘ্নিত হলে দ্রুত ক্ষতিগ্রস্ত বাস এবং গাছগুলোকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।’

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬