এমপির ভাগিনা পরিচয়ে এডিপির ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

১৩ জুলাই ২০২৬, ০৮:১১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৮:১২ AM
বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা

বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা © সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় উপজেলা উন্নয়ন সহায়তা তহবিলের (এডিপি) ১৮টি প্রকল্পের প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মাসুদ রানার বিরুদ্ধে। তিনি ঠাকুরগাঁও-২ আসনের বিএনপির সংসদ সদস্য আব্দুস সালামের ভাগিনা এবং হরিপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রকল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এডিপির আওতায় বাস্তবায়নাধীন ১৮টি প্রকল্পের মধ্যে ১৬টির সদস্যসচিব মাসুদ রানা। অভিযোগ রয়েছে, প্রকল্পগুলোর কাজ শুরুর আগেই প্রায় ৪৫ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। প্রকল্প সভাপতিদের নামে চেক ইস্যু করে তাদের মাধ্যমে টাকা তুলে তা মাসুদ রানার নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

একাধিক প্রকল্প সভাপতি দাবি করেন, প্রকল্পের কাজ, বরাদ্দ কিংবা বাস্তবায়ন সম্পর্কে তারা বিস্তারিত কিছু জানেন না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কোন প্রকল্পে কী কাজ দেখিয়েছে, সে বিষয়েও তারা অবগত নন।

ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও তিনটি প্রকল্পের সভাপতি মশিউর রহমান বলেন, “আমাকে শুধু বলা হয়েছে আমি সভাপতি। প্রকল্পের টাকা মাসুদ রানার কাছে আছে। জানতে চাইলে বলা হয়েছে গাছ লাগানো হবে, হাসপাতালে অ্যান্টিভেনম দেওয়া হবে। এর বাইরে কিছু জানি না।”

আমগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রকল্প সভাপতি আব্দুল করিম বলেন, ব্যাংক থেকে টাকা তুলে মাসুদ ভাইকে দিয়েছি। কাজগুলো পরে করা হবে।

হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন অভিযোগ করেন, সরকারি বরাদ্দের অর্থ নিয়ে অনিয়ম হচ্ছে। তিনি বলেন, এখানে মামা-ভাগিনা সিন্ডিকেট কাজ করছে। উপজেলা প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী রাকিব এসব অনিয়মের মূল হোতা। তাদের যোগসাজশে সরকারি বরাদ্দের লাখ লাখ টাকা লুটপাট করা হচ্ছে।

তিনি আরও দাবি করেন, সংসদ সদস্যের নাম ব্যবহার করে মাসুদ রানা এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন। বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতাদেরও জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মাসুদ রানার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর বলেন, অনিয়মের খবর পেলে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। প্রকল্পের কাজ যথাযথভাবে যাচাই করে বুঝে নেওয়া হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যয় হয়েছে কি না এবং আত্মসাতের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্ত…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিডিজবসে বিজনেস এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন করতে পারবেন শু…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষায় জিডিপির ২ শতাংশ বাজেট শুধু বিল্ডিং বানানোর জন্য না
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপগ্রেড হলো প্রাথমিক শিক্ষকদের সমন্বিত জ্যেষ্ঠতা তালিকা তৈর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘রেহানা মরিয়ম নূর আমাদের বোন’
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9