মোটরসাইকেল নিয়ে জাফলং ঘুরতে গিয়ে তিন স্কুলছাত্র নিহত

০৬ জুলাই ২০২৬, ০৭:৫৪ AM
জাফলং আমির মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী

জাফলং আমির মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী © টিডিসি ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা সবাই উপজেলার জাফলং আমির মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তিনজনের মধ্যে একজন ঘটনাস্থলে ও দুজন রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতরা হলেন, উপজেলার নয়াবস্তি গ্রামের মহররম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেল যোগে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যান। 

পরে রাধানগর বাজারের দিকে যাওয়ার সময় তাদের বহনকারী একটি পালসার মোটরসাইকেল দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই গুরুতর আহত হয় তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সাকিব আহমদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গুরুতর আহত রায়হান ও জয়কে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত প্রায় ৮টার দিকে সিলেটের নূরজাহান হাসপাতালে রায়হান আহমেদ মারা যায়। 

এর প্রায় এক ঘণ্টা পর রাত ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে জয়। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা তিনজনে দাঁড়ায়।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো রোধে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি সড়ক নিরাপত্তা বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক নিয়োগ
  • ০৬ জুলাই ২০২৬
জাবির নারী শিক্ষার্থীকে ধাক্কা, সেলফি পরিবহনের ৬ বাস আটক
  • ০৬ জুলাই ২০২৬
ইউআইইউ রেসকিউ রোভার টিমের ‘রোবোকাপ রেসকিউ লিগ ২০২৬’ -এ গৌরব…
  • ০৬ জুলাই ২০২৬
‘অফিসের লোক’ পরিচয়ে মিরসরাইয়ে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির…
  • ০৬ জুলাই ২০২৬
বিশ্ববিদ্যালয়ের গবেষণা-বরাদ্দে নতুন নিয়ম শিক্ষকদের অ্যাকাডে…
  • ০৬ জুলাই ২০২৬
ঢাকাগামী প্রভাতী ট্রেন চালুসহ ৬ দাবিতে যশোর রেলওয়ে জংশনে অব…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence