জাফলংয়ে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র উদ্ধার

২৪ আগস্ট ২০২৫, ১১:৩৭ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৮:৫৬ PM
চারটি ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার

চারটি ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার © টিডিসি

সিলেটের জাফলং সীমান্ত থেকে চারটি ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৩ আগস্ট) রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব অস্ত্র জব্দ করে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো চারটি ১৭৭ এয়ার গান। এগুলো ভারত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযান শেষে জব্দ করা অস্ত্রগুলো সিলেট ব্যাটালিয়ন সদর দপ্তরে আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬