দেশের কয়েকটি জেলায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২৭ জুন ২০২৬, ০৮:০৬ AM
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত

বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের দুই পাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটার কারণে আজ শনিবার (২৭ জুন) চট্টগ্রাম, নাটোর, ফরিদপুর, খাগড়াছড়ি, নীলফামারী ও সুনামগঞ্জ জেলার বেশ কিছু এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের তথ্য নিশ্চিত করেছে।

চট্টগ্রামের চন্দনাইশ পল্লী বিদ্যুৎ অফিস জানিয়েছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা চন্দনাইশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় বিদ্যুৎবিহীন থাকবে মুনসেফ বাজার, বাদশা পাড়া, কেরানী বাড়ি, বৃষ্টি পুকুর পাড়, চৌধুরী মার্কেট, দেয়াং পাড়ার আংশিক অংশ, পেশকার বাড়ি, নিধিরামপুর, মিজ্জির দোকান, ছগিরের দোকান, বদুরপাড়ার আংশিক এলাকা, জিয়া খাল, দুল্লভ পাড়া, কাজিপাড়া, চন্দনাইশ পৌরসভা, চন্দনাইশ থানা, চন্দনাইশ মেডিকেল কমপ্লেক্স, উপজেলা পরিষদ, ফায়ার সার্ভিস, নোয়াপাড়া ও গাছবাড়িয়া এলাকা।

অন্যদিকে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৩ কেভি লাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা জেলার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এর ফলে বনপাড়া ৩৩ কেভি ফিডার, বড়াইগ্রাম–১ (বনপাড়া) উপকেন্দ্র এবং বড়াইগ্রাম–৩ (গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন বনপাড়া পৌরসভা, জোয়াড়ি, মাঝগাঁও, গোপালপুর, চান্দাই, দুয়ারিয়া ইউনিয়নের আংশিক অংশ এবং নগর ইউনিয়নের কিছু এলাকায় এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই এই জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সার্বিক সহযোগিতা কামনা করেছে।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বালিয়াগট্টি বাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রিজের কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সালথা উপজেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: শাবিপ্রবির হলে ফাটল, কক্ষ খালি করার নির্দেশে ভোগান্তিতে শিক্ষার্থীরা
 
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড খাগড়াছড়ির পানছড়ি জানিয়েছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উন্নত গ্রাহক সেবা নির্ধারণ করতে ৩৩/১১ কেভি উপকেন্দ্র মেরামত ও সংরক্ষণ এবং বিদ্যুৎ লাইনের দুই পাশের গাছ পালা কাটার কাজ করা হবে।
 
এজন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পানছড়ি বিদ্যুৎ সরবরাহের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছে।
 
খাগড়াছড়ি পার্বত্য জেলা বিউবি জানিয়েছে, চলমান বর্ষা মৌসুমে খাগড়াছড়ি ১৩২/৩৩ কেভি ঠাকুরছড়া গ্রীড উপকেন্দ্র থেকে খাগড়াছড়ি ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি লাইনের উভয় পাশে ক্রমবর্ধমান গাছের ডালপালা কাটা, ৩৩ কেভি লাইনের প্রয়োজনীয় মেরামত ও সংরক্ষণ কাজ এবং দফতরের আওতাধীন বিভিন্ন ১১ কেভি ফিডারের ১১ কেভি ও ০.৪ কেভি লাইনের উভয় পাশের গাছপালা কাটা, ১১/০.৪ কেভি লাইনের প্রয়োজনীয় মেরামত ও সংরক্ষণ এবং বিতরণ ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ কাজ করা হবে।
 
এজন্য শনিবার ঠাকুরছড়া-খাগড়াছড়ি ৩৩ কেভি লাইন ফিডারের খাগড়াছড়ি পার্বত্য জেলার আওতাধীন ঠাকুরছড়া ৩৩/১১ কেভি উপকেন্দ্র এবং খাগড়াছড়ি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের (সদর) আওতাধীন সব এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
 
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজ এবং ৩৩ কেভি লাইনের পাশের গাছপালা কাটার জন্য শনিবার ডিমলা উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকদের বিদ্যুৎ সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বন্ধ থাকবে।

সুনামগঞ্জ পল্লী বিদুৎ সমিতি জানিয়েছে, দোয়ারাবাজার ৩৩ কেভি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণসহ লাইনের নিকটবর্তী গাছপালা কাটার কাজের জন্য দোয়ারাবাজার সাবজোনাল অফিসের পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।
 
আরেক বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ পল্লী বিদুৎ সমিতি জানিয়েছে, সদর উপকেন্দ্রের রেড হট সংক্রান্ত সমস্যার ও ৩৩ কেভি মিটারিংয়ের জন্য সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রিড থেকে ৩৩ কেভি সাট ডাউন নেয়া হবে। এজন্য সংশ্লিষ্ট এলাকায় উল্লিখিত সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে যে কারণে ক্ষোভ ঝাড়লেন স্কালোনি
  • ১৮ জুলাই ২০২৬
কৃষি ও ছাদবাগানের প্রসারে শেকৃবিতে দিনব্যাপী সম্মেলন
  • ১৮ জুলাই ২০২৬
ফাইনালে মেসির সামনে যে ১১ রেকর্ড, লিখতে পারেন নতুন ইতিহাস
  • ১৮ জুলাই ২০২৬
ফাইনালের আগে মুখ খুললেন মেসি
  • ১৮ জুলাই ২০২৬
পাহাড় কেটে মাটি উত্তোলন করায় অর্ধ লাখ টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
তৃতীয় স্থানের লড়াইয়ে মাঠে নামছে ফ্রান্স-ইংল্যান্ড, ভবিষ্যদ্…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence