ভাঙ্গুড়ায় কলেজ শিক্ষক সমিতির সভাপতি লুৎফর সম্পাদক হাসিনুর

২১ জুন ২০২৬, ১১:০৪ AM , আপডেট: ২১ জুন ২০২৬, ১২:১৩ PM
কলেজ শিক্ষক সমিতির সভাপতি লুৎফর সম্পাদক হাসিনুর

কলেজ শিক্ষক সমিতির সভাপতি লুৎফর সম্পাদক হাসিনুর © টিডিসি ফটো

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সভাপতি মোঃ লুৎফর রহমান ও সম্পাদক হসিনুর রহমান সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে। শনিবার (২০ জুন) ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

 অনুষ্ঠানে শিক্ষক সমাজের পেশাগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, সংগঠনের কার্যক্রম গতিশীলকরণ এবং শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয়। আলোচনান্তে পাঁচজনকে উপদেষ্টা করে ১৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উপদেষ্ঠারা হলেন, প্রভাষক জাফর ইকবাল হিরোক,অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ মোঃ মোফাজ্জল হোসেন, অধ্যক্ষ মোঃ সাহিনুর ইসলামও সহ অধ্যাপক মোঃ আমিরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ নাজিম উদ্দিন (সাগর), আহ্বায়ক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), পাবনা জেলা শাখা। প্রধান বক্তা ছিলেন সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান (মিল্টন), সদস্য সচিব, পাবনা জেলা শাখা। ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম,খতিব জাহিদ স্কুল অ্যান্ড কলেজ,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, প্রভাষক জাফর ইকবাল হিরোক, সদস্য সচিব উপজেলা বিএনপি, পৌর বিএনপি-র সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন,দেশের উচ্চ মাধ্যমিক ও কলেজ শিক্ষাকে আরও যুগোপযোগী করতে ও সরকারকে মানসম্মত শিক্ষা বাস্তবয়ানে শিক্ষকদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিক্ষকরা পারস্পরিক পরিচিতি বিনিময় করেন এবং মহিলা ডিগ্রী কলেজ ভাঙ্গুড়ার সহকারি অধ্যাপক মোঃ লুৎফর রহমানকে সভাপতি ও অষ্টমনিষা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের হাসিনুর রহমানকে সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠিত হয়।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬