টুঙ্গিপাড়ায় ফুটবল খেলায় দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়ি পেটা 

১৭ জুন ২০২৬, ১২:৪৭ PM
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত আরাফাত ইসলাম নয়ন

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত আরাফাত ইসলাম নয়ন © টিডিসি ফটো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পূর্বের ফুটবল খেলায় দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির এক ছাত্রকে হাতুড়ি পেটা করার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। 

গত মঙ্গলবার বিকালে বিদ্যালয়ের ক্লাস শেষে ফেরার পথে উপজেলার কাজিরপোল ব্রীজের কাছে এ ঘটনা ঘটে। তিনি বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আরাফাত ইসলাম নয়ন উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় নয়নের পিতা খালিদ শেখ গতকাল রাতে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন, উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়ার এনায়েত মুন্সীর ছেলে রোমান মুন্সী, পাঁচকাহনিয়া গ্রামের চান মিয়ার ছেলে ওসমান, পাঁচকাহনিয়া পশ্চিমপাড়ার মোকসেদের ছেলে কাদের ও বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী ফাহিম, শাওন, রাকিব। 

আহত নয়নের পিতা খালিদ শেখ বলেন, কয়েকমাস আগে এসএসসি পরিক্ষার্থী ও দশম শ্রেণির নতুন ছাত্রদের মধ্যে ফুটবল খেলা হয়। খেলাধুলা চলাকালীন সময়ে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটলে উভয় পক্ষের মুরব্বি ও শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু সেই ঘটনার জের ধরে ওরা মঙ্গলবার বিকালে বিদ্যালয় থেকে ফেরার পথে আমার ছেলে নয়নকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তখন নয়নের কাছে থাকা একটি মোবাইল নিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, মারপিটের ঘটনায় খালিদ শেখ নামের এক ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬