খাল থেকে ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

০৮ জুন ২০২৬, ০৩:২৪ PM , আপডেট: ০৮ জুন ২০২৬, ০৪:৩২ PM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

বরগুনা সদরের গৌরীচন্না বাজার সংলগ্ন একটি খাল থেকে মো. শামীম বেপারী (৪০) নামে এক ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে খালের কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শামীম পেশায় ছিলেন গরু ব্যবসায়ী ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘সকালে গৌরীচন্না বাজারের পাশের খালের তীরে রক্তমাখা জামা ও একজোড়া জুতা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে খালে তল্লাশি চালান। একপর্যায়ে কচুরিপানার নিচে মাথাবিহীন একটি মরদেহ দেখতে পান তারা। পরে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি শামীম বেপারীর বলে শনাক্ত করেন।’

পরিবারের সদস্যরা জানায়, ‘রবিবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হয়ে গৌরীচন্না বাজারে যান। এরপর রাত গভীর হলেও বাড়িতে না ফেরায় এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

শামীমের বাবা মনসুর আলী বেপারী বলেন, ‘আমার ছেলে কারও সঙ্গে কোনো বিরোধে জড়িত ছিল কি না, তা জানি না। কে বা কারা তাকে এভাবে হত্যা করেছে, সেটাও বলতে পারছি না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা কাজ করছে।’

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬