ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের ইমামের মৃত্যু

০৫ জুন ২০২৬, ০১:০৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মনিরুদ্দীন (৬৫) নামে মসজিদের একজন ইমামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার যোহরের নামাজের পর এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মনিরুদ্দীন উপজেলার বারোবাজার ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত জালাল উদ্দীন গাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মসজিদে ইমামতি করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তীব্র গরম ও দাবদাহের মধ্যে যোহরের নামাজ আদায় শেষে বাড়ির পাশের একটি মোটরপাম্পে গোসল করতে যান মনিরুদ্দীন। ধারণা করা হয়, মোটরপাম্পটিতে আগে থেকেই বৈদ্যুতিক ত্রুটি ছিল এবং সেটি বিদ্যুৎতায়িত অবস্থায় ছিল। গোসলের সময় বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬