জাম খাওয়াকে কেন্দ্র করে কিশোর হত্যা, বিচার দাবিতে বিক্ষোভ

০৩ জুন ২০২৬, ০৫:০৬ PM
ইয়াছিনের মরদেহ নিয়ে শহরের বড় স্টেশন এলাকা থেকে কালীবাড়ি পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করা হয়

ইয়াছিনের মরদেহ নিয়ে শহরের বড় স্টেশন এলাকা থেকে কালীবাড়ি পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করা হয় © সংগৃহীত

চাঁদপুরে মাত্র ২০ টাকার জাম খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কিশোর ইয়াছিন নিহত হওয়ার ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। হত্যাকাণ্ডের পরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তারা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

জানা যায়, মঙ্গলবার (২) জুন চাঁদপুর শহরের যমুনা রোড এলাকায় ২০ টাকার জাম খাওয়াকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তুষার প্রধানিয়া বাঁশ দিয়ে ইয়াছিনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের দাবি, আঘাতের পর ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়।

ঘটনার পরপরই এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। নিহতের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরে রাত ৯টার দিকে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা করা হলেও এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ পরিবারের।

এ ঘটনার প্রতিবাদে এবং হত্যার বিচার দাবিতে ইয়াছিনের মরদেহ নিয়ে বুধবার (৩ জুন) শহরের বড় স্টেশন এলাকা থেকে কালীবাড়ি পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেন নিহতের পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন কিশোরের প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধন চলাকালে কয়েকজন স্থানীয় ব্যক্তি বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে সমাধানের প্রস্তাব দিলেও তাতে রাজি হননি নিহতের স্বজনরা। তাদের বক্তব্য, তারা কোনো আপস নয়, আইনের মাধ্যমে ন্যায্য বিচার চান।

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অভিযুক্তের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা ইয়াছিনের মরদেহ দাফন করবেন না।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তারা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করবেন এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করবেন। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক নিহত পরিবারের পাশে থাকার এবং ন্যায্যবিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। পরে এমপির ন্যায়বিচারের আশ্বাস পেয়ে ভূক্তভোগী পরিবারের স্বজনরাসহ এলাকাবাসী নিহত কিশোর ইয়াছিনের লাশ দাফন সম্পন্ন করেন। 

এদিকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।

ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের প্রত্যেকটি সমস্যা সমাধানের চেষ্টা করেছি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9