রায়পুরায় ২ হিজড়াকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

২৫ মে ২০২৬, ০৩:০০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় ইয়াসমিন ওরফে সুমন (২৭) নামের এক হিজড়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত হয়েছেন আরেক হিজড়া চাঁদনী ওরফে বাবু (২৬)। রবিবার রাত ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের রেলগেট-সংলগ্ন একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন ওরফে সুমন ওই গ্রামের মো. রবিউল্লাহর সন্তান। আহত চাঁদনী ওরফে বাবু মিন্টু মিয়ার সন্তান। পরিবার থেকে বের হয়ে দুজন একসঙ্গে থাকতেন। ঘটনাস্থল থেকে তাদের বাসা পাঁচ মিনিটের হাঁটার পথ।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মো. রাসেল মোস্তফা (৩৫)। তিনি তিন বছর ধরে ওই মুরগির খামারের শ্রমিক হিসেবে কাজ করতেন। 

আহত চাঁদনীর বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাত ১২টার দিকে ইয়াসমিন ও চাঁদনী মুরগির খামারের সামনে অবস্থান করছিলেন। এ সময় খামারের শ্রমিক রাসেল মোস্তফার সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত অবস্থায় রাসেল তাদের দুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনাস্থলেই ইয়াসমিনের মৃত্যু হয়।

চাঁদনীর চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রায়পুরা থানার ওসি মজিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে ইয়াসমিনের মরদেহ উদ্ধার করেন।

তিনি আরও বলেন, আহত চাঁদনীকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। ছুরিকাঘাতে নিহত হিজড়া ইয়াসমিনের লাশ রাতে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেন এ হত্যাকাণ্ড, তা নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। 

মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9