নিজ হাতে মাটি কেটে খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬ মে ২০২৬, ০৪:৪১ PM
নিজ হাতে মাটি কেটে খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজ হাতে মাটি কেটে খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান © টিডিসি

পরিবেশ সংরক্ষণ, জলাবায়ু সহনশীলতা বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৬ মে) দুপুর ২টা ৪০ মিনিটে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি নিজ হাতে মাটি কেটে পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নদী-নালা ও খাল পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, সরকার দেশব্যাপী খাল পুনঃখনন ও জলাধার সংরক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবে।

পরে তিনি খাল পুনঃখনন কর্মসূচির সফলতা কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং পরিবেশ সুরক্ষার বার্তা দিতে বৃক্ষরোপণ করেন।
সংশ্লিষ্টরা জানান, খোর্দ্দ খাল পুনঃখননের ফলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে, কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে শাহরাস্তির কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সদর উপজেলার ঘোষের হাট এলাকায় পৌঁছেছেন বলে জানা গেছে। সেখানে আরও একটি বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে তাঁর চাঁদপুর সরকারি কলেজ মাঠে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের চাঁদপুর সফরকে ঘিরে জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাঁকে এক নজর দেখতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ সমবেত হচ্ছেন।

কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬