চাঁদপুরে মসজিদ থেকে দানের টাকা চুরি, থানায় অভিযোগ

০১ এপ্রিল ২০২৬, ১২:২৪ PM
স্টিলের আলমারির ড্রয়ার ভেঙে টাকা নিয়ে যায় চোররা

স্টিলের আলমারির ড্রয়ার ভেঙে টাকা নিয়ে যায় চোররা © সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে একটি মসজিদের ভেতর থেকে তালা ভেঙে দানের টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার দক্ষিণ-পশ্চিম লোধেরগাঁও দোতলা শাহী জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে। এদিন রাতেই মসজিদের মোতোয়ালি মোবারক হোসেন গাজী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দুপুর ২টা থেকে ৩টার মধ্যে মসজিদের ভেতরে স্টিলের আলমারিতে রাখা দানের ৩৫ থেকে ৪০ হাজার টাকা অজ্ঞাত চোর বা চোরেরা চুরি করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা মসজিদে প্রবেশ করে তালা ভেঙে টাকা নিয়ে যায়।

ঘটনার পর বিষয়টি মসজিদ কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে তাদের পরামর্শে থানায় অভিযোগ করা হয়।

এদিকে দিনের বেলায় মসজিদ ফাঁকা থাকায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, এ সুযোগে দুর্বৃত্তরা সহজেই আলমারি ভেঙে টাকা নিয়ে যেতে সক্ষম হয়েছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি এলাকায় মাদক কারবারিদের আনাগোনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬