চাঁদপুরের ৮ উপজেলায় ৭০৬ কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জামাদি

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ PM
নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে

নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে © সংগৃহীত

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় চাঁদপুর জেলার ৮ উপজেলায় ৭০৬ কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জামাদি। আজ (১১ ফেব্রুয়ারি) বুধবার দুপুর ১২টা থেকে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম বিতরণ কার্যক্রম।

জেলার প্রতিটি উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলে জানা যায় ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো নির্বাচনী সরঞ্জাম কোনো প্রকার সমস্যা ছাড়াই সুষ্ঠু সুন্দরভাবে পৌঁছে গেছে। 

কয়েকজন প্রিসাইডিং অফিসার বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, গত ১৭ বছরের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এবার পূর্ণ হবে। ভোটার গণ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন বলেও তারা বিশ্বাস করেন।’

তিনি বলেন, ‘এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বললে তারা বলেন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করছি। এখনো পর্যন্ত জেলার কথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলার খবর আসেনি। আশাকরি আগামীকাল নির্বাচনের দিন কোনো সমস্যা হবেনা। যদিও কোনো সমস্যা দেখি তা মোকাবেলা করার জন্য সদা প্রস্তুত রয়েছি বলেও জানান তারা।’

এদিকে জেলার বিভিন্ন কেন্দ্রগুলোতে ঘুরে দেখা গেছে যে প্রিসাইডিং অফিসার তাদের স্ব স্ব কেন্দ্রে পৌঁছে তারা তাদের নির্বাচনী কার্যক্রম গুছানোর কাজে ব্যাস্ত রয়েছেন। বিশেষ করে ভোটারগণ ভোট দিতে ভোটকেন্দ্রে এলে সেখানে লাইনে দাঁড়ানোর জন্য একটি শৃঙ্খলা তৈরির পরিবেশ তৈরি করে দিতে কিন্তু তারা ইতোমধ্যে ব্যস্ত হয়ে পড়েন।

কোনো কোনো জায়গায় বাঁশ দিয়ে লাইন ঠিক করা হচ্ছে এবং প্রয়োজনীয় কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া চাঁদপুরের কয়েকটি কেন্দ্রে সরেজমিনে ঘুরে এবং কচুয়া, ফরিদগঞ্জ ও অন্যান্য উপজেলা থেকে পাওয়া সবশেষ তথ্যানুযায়ী নির্বাচনী সরঞ্জাম সুষ্ঠু সুন্দরভাবে পৌঁছেছে বলে নিশ্চিত হওয়া যায়। 

আসছে ৫০৪তম উপজেলা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চালু হলো আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট, দেশে এল ১ হাজার …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে যবিপ্রবির পাঁচ উদ্ভাবন, নজর কাড়ছে গবেষকদের
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যাপক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নি…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে পাঠাও, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9