নির্বাচনে চাঁদপুরে নিশ্ছিদ্র নিরাপত্তা: মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ১২ হাজার ৮৫১ সদস্য

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ AM
চাঁদপুর জেলায় ১২ হাজার ৮৫১ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে

চাঁদপুর জেলায় ১২ হাজার ৮৫১ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে © সংগৃহীত

চাঁদপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জেলায় ব্যাপকসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

বুধবার (১১ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলায় ১২ হাজার ৮৫১ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ভোট কেন্দ্র, গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক-মহাসড়ক ও নদীপথে সার্বক্ষণিক টহল ও নজরদারি জোরদার করা হয়েছে ইতোমধ্যে।

জানা যায় ফেব্রুয়ারি ৭ তারিখ থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে ভোটের মাঠে। এ ছাড়া নির্বাচন শেষ হওয়ার পরেও আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর এ তৎপরতা থাকবে মাঠ জুড়ে জানান সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বে থাকা দপ্তর প্রধানরা।

নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী জেলার মোট ৯টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। এর মধ্যে র‍্যাব মোতায়েন থাকবে ৮২ জন, বিজিবি ২৪৪ জন, সেনাবাহিনী ৬৫০ জন, কোস্টগার্ড ২শ’র অধিক, নৌ পুলিশ সদস্য ২ শতাধিক, বাংলাদেশ পুলিশ ১ হাজার ৯২৩ জন, ফায়ার সার্ভিস ২১০ জন, ব্যাটালিয়ন ফোর্স ১৬৪ জন এবং সাধারণ আনসার সদস্য থাকবেন ৯ হাজার ১৭৮ জন।

এ ছাড়া গোয়েন্দা নজরদারি জোরদারে মাঠে সক্রিয় থাকবেন ডিজিএফআই, ডিএসবি, এনএসআই, ডিবি পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও সদস্যরা। নির্বাচন-পূর্ব সময় থেকে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতায় চাঁদপুরে নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে—এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।

ট্যাগ: চাঁদপুর
জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9