হাদি হত্যার বিচার দাবিতে চাঁদপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ AM
চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে ছাত্র-জনতার বিক্ষোভ © টিডিসি

হাদি হত্যার বিচার দাবি ও ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুরের সাধারণ ছাত্র-জনতা। ৬ ফেব্রুয়ারি সন্ধা থেকে এই নিউজ লেখা পর্যন্ত প্রথমেই চাঁদপুর শহরের কালিবাড়ী মোড় বাইতুল আমিন চত্বরে এরপর আঙ্গিকের সামনে, বাসস্ট্যান্ড, সবশেষ পুলিশ সুপার কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় তারা বলেন, ‘ঢাকায় পুলিশ প্রশাসনের ডিসি মাসুদ যে আচরণ করেছেন, যা বলেছেন সেটা কখনোই কাম্য নয়। আমরা পুলিশ প্রশাসন এর কাছে এগুলো আশা করিনি। এর পিছনে নিশ্চয়ই কোনো বড় রাঘব বোয়ালের হাত আছে বলে উল্লেখ করেন তারা।’

তারা আর‌ও বলেন, ‘আমরা হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চে উপস্থিত হয়েছি। সেখানে ডিসি মাসুদ কখনোই বাধা দিতে পারেন না। এরপর তারা হাদি হত্যার এবং ইনকিলাব মঞ্চের মূখপাত্র জাবির কে গুলি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন স্লোগানে মুখরিত করেন।’

স্লোগান দিয়ে তারা বলেন, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো। আমি কে, তুমি কে হাদি হাদি। আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। কে বলেছে হাদি নাই, হাদি সারা বাংলায়। এক হাদি লুকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে। জাবির ভাইয়ের কিছু হলে, আমরা আছি তোমার সাথে। জাবির ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। এ্যাই তারা অন্ধকার রাস্তায় বিক্ষোভ করতে দেখা গেছে।’

পরে চাঁদপুর সদর সার্কেল এসপি খায়রুল কবির এসে ছাত্র-জনতার সঙ্গে কথা বলে আন্দোলন নিয়ন্ত্রণে আনেন। 

এ সময় বক্তব্য দেন চাঁদপুর জেলা ছাত্রশক্তির আহব্বায়ক সাগর হোসেন, এনসিপি জেলা আহ্বায়ক মাহবুবুর রহমান, জাহিদ এবং নিয়াজ মোর্শেদসহ অন্যরা।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার এনসিপি, ইনকিলাব মঞ্চ ও শিক্ষক-শিক্ষার্থীরা।‌

ট্যাগ: চাঁদপুর
অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬