চাঁদপুর-৩ আসনে জামায়াত প্রার্থী শাহজাহান মিয়ার মনোনয়নপত্র সংগ্রহ

২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ PM
জেলা প্রশাসকের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছে

জেলা প্রশাসকের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছে © টিডিসি

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া মনোনয়নপত্র উত্তোলন করেছেন। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের  কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসাইন, হাইমচর জামায়াতের সেক্রেটারি মো. জসিম উদ্দিন, সদর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জুবাইর হোসাইন খান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান সবুজসহ চাঁদপুর-৩ সংসদীয় আসনের বিভিন্ন স্তরের নেতারা।

মনোনয়নপত্র সংগ্রহের পর অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ‘চাঁদপুর-৩ আসনের জনগণকে সঙ্গে নিয়ে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব। মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।’

ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9